কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ প্রস্তুতি ও সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঘূর্ণিঝড় প্রস্তুতি প্রকল্পের অবহিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ জ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম।
নকলায় সারের বাজার পরিদর্শন
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঘূর্ণিঝড় প্রস্তুতি প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর প্রদীপ কুমার দাস। সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় আভাস এ সভার আয়োজন করে।
সভায় জানানো হয়, এ প্রকল্পের আওতায় আগামী ২ মাসে কলাপাড়ার সাগর তীরবর্তী দুর্যোগকবলিত ধুলাসার ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ৪টি আশ্রয়কেন্দ্রে দুর্যোগের সময় আশ্রয় নেওয়া মানুষের যাতে বিশুদ্ধ পানি, স্যানিটেশন, সৌরবিদ্যুৎ এবং নিরাপদ সড়ক নিশ্চিত হয় সে লক্ষ্যে কাজ করা হবে। পাশাপাশি আশ্রয়কেন্দ্রের সমস্যা সমাধানে কাজ করা হবে। কলাপাড়া ছাড়াও বাউলের ২টি ইউনিয়নে এ প্রকল্প বাস্তবায়ন হবে।
—জা. অর্থনীতি/এনজে