লক্ষ্মীপুর প্রতিনিধি: নারী নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সবুজকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সবুজ লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী (মন্ডল পাড়া) গ্রামের আবুল কালামের ছেলে।
র্যাব জানায়, ২০০৮ সালে লক্ষ্মীপুর সদর থানায় সবুজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ৩০৬ ও ৪৯৭ ধারায় মামলা হয়। ২০১২ সালের ১৮ অক্টোবর আদালত তাকে মোট ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ১৪ বছর ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
র্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের (সিপিসি-৩) কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র্যাব-১১ ও র্যাব-১-এর যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে রাজধানীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি