বীজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন
ছবি: জাতীয় অর্থনীতি

গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বীজ)-এর উদ্যোগে গাইবান্ধায় ‘ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম’-এর ৩নং ব্রাঞ্চের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। বীজের ১নং ব্রাঞ্চের ব্যবস্থাপক শেখ মনিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীজের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ও টিম লিডার মতিউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সাব জোনাল ম্যানেজার বকুল ইসলাম ও গাইবান্ধা জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার সাইফুল ইসলাম। এছাড়া গাইবান্ধা ১-এর সিনিয়র ব্যবস্থাপক আসাদুল ইসলাম, গাইবান্ধা ৩-এর ব্যবস্থাপক রাজু আহমেদসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও ঋণগ্রহীতা সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে স্বাবলম্বী হওয়া, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে সহজ শর্তে ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের পুঁজি সংকট দূর করে ব্যবসা সম্প্রসারণে এই কার্যক্রম সহায়ক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা বীজ দীর্ঘদিন ধরে ক্ষুদ্রঋণ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে আসছে। গাইবান্ধায় নতুন এই শাখা চালুর মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের ব্যবসা আরও গতিশীল করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা।

—জা. অর্থনীতি/এলএটি