নেত্রকোণা প্রতিনিধি: সকালে কক্সবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের শোক কাটতে না কাটতেই বিকেলে নেত্রকোণায় পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ আরও চারজন প্রাণ হারিয়েছেন। নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে নেত্রকোণায় ঢাকা-ময়মনসিংহ সড়কের নারান্দিয়া এলাকায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে অজ্ঞাতনামা এক নারীসহ চারজন নিহত হয়েছেন। দুদুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
ওসি জানান, খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চকরিয়ায় লেগুনা-বাসের সংঘর্ষ, নিহত ৪
ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকির হোসেন জানান, খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং চারজনের মরদেহ উদ্ধার করেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, সকাল সাড়ে ৬টার দিকে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা লেগুনার সংঘর্ষে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ১৩ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়াস্থ বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
—জা. অর্থনীতি/এলএটি