রামগড়ে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর আটক
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরকে আটক করেছে পুলিশ। 

সোমবার (৩ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নারী নিজে রামগড় থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

আটক দেলোয়ার হোসেন (৫৫) উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকার বাসিন্দা মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক।

মামলার এজাহার সূত্রে জানাযায়, শ্বশুর দীর্ঘদিন ধরে সুযোগ পেলেই তাকে যৌন নির্যাতন ও ধর্ষণ করার চেষ্টা করতেন, সামাজিক লজ্জা, পারিবারিক চাপ এবং সংসার ভেঙে যাওয়ার আশঙ্কায় তিনি এতোদিন বিষয়টি প্রকাশ করেননি। তবে সর্বশেষ গত রোববার রাতে অভিযুক্ত জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। এরপর মানসিকভাবে ভেঙে পড়া ভুক্তভোগী নীরবতা ভেঙে সোমবার রামগড় থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে বিকেলে এক নারী তার শ্বশুরের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পরে অভিযান চালিয়ে দ্রুত তাকে আটক করা হয়েছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

—জা.অর্থনীতি/এনজে