রংপুরে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার
ছবি: জাতীয় অর্থনীতি

রংপুর প্রতিনিধি: রংপুরে বস্তাবন্দি অবস্থায় নার্গিস বেগম (৪৬) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের শিবপুর গ্রাম ফসলের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, সোমবার দুপুরে শিবপুর গ্রামের একটি জমি চাষ করার সময় একটি বস্তা স্থানীয়দের নজরে আসে। পরে সেটি খুলতেই নার্গিসের অর্ধগলিত লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারসহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। নার্গিস লতারপাড়া গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। তিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ওসি বলেন, মরদেহ উদ্ধারের পর থেকে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

—জা. অর্থনীতি/এলএটি