অনলাইন ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থেমে নেই। তাই নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, যাতে শিক্ষার্থীরা প্রকৃত ইতিহাস জানতে পারে।
শনিবার (১৮ জুলাই) নরসিংদীর মনোহরদী উপজেলার গাংকুলকান্দি ভূঁইয়া বাজারসংলগ্ন মাঠে ‘নব দিগন্ত ক্লাব’ আয়োজিত মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতের উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করছে, যার সুফল জনগণ পেতে শুরু করেছে।
নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহান এবং উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী ৪০ জন কৃতী শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তির ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
জা.অর্থনীতি/এসআই