সাতক্ষীরায় সুজনের সভাপতি মোহন দাস, সম্পাদক মোস্তাফিজুর রহমান
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) এর উদ্যোগে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক এক সভা ও জেলা কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার (২০ জুন) বেলা ১১টায় শহরের ম্যানগ্রোভ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুজনের সিনিয়র সদস্য অধ্যক্ষ হোসেন আলী।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের খুলনা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারি মাসুদুর রহমান রনজু।

অনুষ্ঠানে বক্তব্য দেন- সুজনের বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, সাবেক সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, প্রভাষক ভারতেশ্বরী বিশ্বাস, আরা’র নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, এড. সেলিনা আক্তার শেলী, রোকনুজ্জামান, সাংবাদিক আহসানুর রহমান রাজিব, সলুদা বেগম প্রমুখ।

সভায় আগামী দুই মাসের মধ্যে যুবকদের নিয়ে সুজন বন্ধুর জেলা ও উপজেলা কমিটি গঠন, ডিসেম্বর মাসের মধ্যে সকল উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ও মতবিনিময়, সদস্য সংগ্রহ, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ক্যাম্পেইন করা, ৩ মাস পর পর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক সংবাদ সম্মেলন, মানববন্ধন ইত্যাদি কর্মসূচি পালন করাসহ ১১ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে একটি কর্মপরিকল্পনা করা হয়।

সভা শেষে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট মানবাধিকার সংগঠক অধ্যক্ষ পবিত্র মোহন দাসকে সভাপতি এবং সিনিয়র সাংবাদিক ও সংগঠক মোস্তাফিজুর রহমান উজ্জলকে সাধারণ সম্পাদক করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নকর্মীদের নিয়ে ৭১ সদস্য বিশিষ্ট সুজনের সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা করা হয়। এছাড়া অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, ফরিদা আক্তার বিউটিকে উপদেষ্টা করা হয়েছে।

—জা. অর্থনীতি/এনজে