বিশ্বকাপ জয়ী অধিনায়কেরা
ছবি: জাতীয় অর্থনীতি

বিশ্বকাপ ফুটবলের ট্রফি ছুঁয়েছেন অসংখ্য ফুটবলার, কিন্তু অধিনায়ক হিসেবে সেই সোনালি ট্রফি আকাশে উঁচিয়ে ধরার সৌভাগ্য হয়েছে মাত্র কয়েকজনেন।

১৯৩০ সালে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে বহু দেশ একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে, জন্ম নিয়েছে অসংখ্য কিংবদন্তি। কিন্তু মজার ব্যাপার হলো— একজন অধিনায়কও দুবার বিশ্বকাপ জয়ী হওয়ার গৌরব পাননি। সময়ের স্রোতে অনেক বিশ্বকাপ জয়ী অধিনায়কের নাম আজ আড়ালে চলে গেছে। কেউ হারিয়ে গেছেন নতুন প্রজন্মের স্মৃতি থেকে, কেউবা শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ।

অথচ তাদের হাত ধরেই লেখা হয়েছিল বিশ্ব ফুটবলের সবচেয়ে গৌরবময় অধ্যায়গুলো। বিশ্বকাপের সেই মহান অধিনায়কদের নতুন করে চিনতেই এই আয়োজন। বিশ্বকাপ ফুটবলের ইতিহাস ঘেঁটে তুলে আনা হয়েছে ট্রফিজয়ী অধিনায়কদের জীবনের নানা জানা-অজানা গল্প, নেতৃত্ব, সাফল্য আর অমর কীর্তির অনন্য সব উপাখ্যান।