দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে ইসরায়েলের হামলা
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সূত্র জানায়, কালাউইয়া, আল-কাত্রানি, বাইব্লোস, রিহান এবং দেইর কিফা শহরে বিমান হামলা হয়েছে। এছাড়া বারাশিত ও চাকরা এলাকায় রাতভর গোলাবর্ষণ করা হয়।

আইডিএফ (ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস) দাবি করেছে, সপ্তাহজুড়ে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর প্রায় ১৫০টি সামরিক অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে অস্ত্রাগার, কমান্ড সেন্টার ও রকেট উৎক্ষেপণ কেন্দ্র ছিল। আইডিএফ আরও জানায়, শনিবার রাতে হিজবুল্লাহর একটি ড্রোন দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবস্থানের কাছে আঘাত হানে।

অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের পাশাপাশি সীমান্তসংলগ্ন একটি আর্টিলারি অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। একই সময়ে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় ড্রোন হামলার আশঙ্কায় সতর্কতাসূচক সাইরেন বাজানো হয়। ক্রমাগত এসব হামলায় সীমান্ত অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি