অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা আলোচনা করবো, বিতর্ক করবো, কিন্তু কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সংসদে সিদ্ধান্ত নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।
বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) সংসদে রাষ্ট্রপ্রতির ভাষণে ওপর সমাপনি আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতে বার বার গণতন্ত্র বাধাগ্রস্থ হওয়ার কারণে দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তিনি বলেন, আমিও এই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েছি। ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজনৈতিক ডামাডোলের সময় আমি বেশ কয়েকবার শিক্ষাঙ্গনে ঝামেলার মধ্যে পড়েছিলাম। দুয়েকবার বেশ সিরিয়াস অবস্থার মধ্যেও পড়ে গিয়েছিলাম।
এর আগে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদে শিক্ষাঙ্গনের বর্তমান পরিবেশ নিয়ে কথা বলছিলেন। পরে তার বক্তব্যের সূত্র ধরে তারেক রহমান বলেন, বিরোধীদলীয় নেতা শিক্ষাঙ্গনের বর্তমান পরিবেশ নিয়ে উনার কিছু কনসার্ন এক্সপ্রেস করেছেন। স্বাভাবিকভাবেই আমি চাই, আমার দেশের সন্তানেরা একটি সুন্দর পরিবেশে লেখাপড়া করুক।
তিনি বলেন, আমরা অবশ্যই চায় না, আমাদের শিক্ষা অঙ্গনগুলোর যে অবস্থা এবং শিক্ষার্থীদের যে অবস্থা সেটি এরকম থাকবে। সেটি অবশ্যই পরিবর্তিত হোক।
—জা.অর্থনীতি/জেআরটি
