আজ ১৬ ফেব্রুয়ারি

ঘটনাবলি

১২৪৯-ফ্রান্সের রাজা নবম লুই এন্ড্রু দা লংজুমেওকে মোঙ্গল সাম্রাজ্যের খাগানের কাছে দূত হিসেবে প্রেরণ করেন।
১৭০৪-অবিভক্ত বাংলায় পুলিশি ব্যবস্থার প্রচলন হয়।
১৮০৮-ফরাসিদের স্পেন দখল।
১৮৬২-যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ: জেনারেল উলিসেস এস গ্রান্ট টেনেসির ফোর্ট‌ ডনেলসন দখল করেন।
১৮৭৩-স্পেনকে প্রজাতন্ত্র ঘোষণা।
১৯১৮-কাউন্সিল অব লিথুনিয়ার সর্বসম্মতিক্রমে স্বাধীনতা আইন গৃহীত হয় এবং লিথুনিয়া স্বাধীন রাষ্ট্র ঘোষিত হয়।
১৯২৩-হাওয়ার্ড কার্টার ফারাও সম্রাট তুতান খামেনের সমাধি উন্মুক্ত করেন।
১৯৩০-যুক্তরাষ্ট্রের নামকরা কোম্পানি ডু পন্টের গবেষণাগারে প্রথম নাইলন তৈরি করা হয়।
১৯৩৪-সোশ্যাল ডেমোক্র্যাট ও রিপাবলিকানিশ জার স্কাটজবান্ডদের পরাজয়ের মাধ্যমে অস্ট্রীয় গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে।
১৯৩৬-পপুলার ফ্রন্টের বিজয়। স্পেনে বামপন্থি রিপাবলিকান সরকার প্রতিষ্ঠা।
১৯৪৩-দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লাল ফৌজ খারকোভে পুনরায় প্রবেশ করে।
১৯৪৬-সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রথম জাতিসংঘে ভেটো ক্ষমতা প্রয়োগ করে।
১৯৫৯-একনায়ক ফুলিজেনসো বাতিস্তা উৎখাত হওয়ার পর ফিদেল কাস্ত্রো কিউবার প্রধানমন্ত্রী হন।
১৯৬১-এক্সপ্লোরার প্রোগ্রাম: এক্সপ্লোরার ৯ উদক্ষেপণ করা হয়।
১৯৭২-বাংলাদেশকে স্বীকৃতি দেয় সিঙ্গাপুর।
১৯৭৪-পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেন, বাংলাদেশ যদি ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার কার্য স্থগিত করে তবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হবে।
১৯৮৫-হিজবুল্লাহ গঠিত হয়।
১৯৮৬-পর্তুগালের প্রথম বেসামরিক প্রেসিডেন্ট নির্বাচিত হন ড. মারিও সোরেস।
১৯৯২-দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলায় লেবাননের হিজবুল্লার মহাসচিব সাইয়্যেদ আব্বাস মুসাভি নিহত হন।
২০০৫-কিয়েটো প্রটোকল কার্যকর হয়।

জন্ম
১৭৩২-যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন।
১৮১২-হেনরি উইলসন, মার্কিন কর্নেল ও রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্রের ১৮তম উপ-রাষ্ট্রপতি।
১৮২২-রাজেন্দ্রলাল মিত্র, আধুনিক ভারততত্ত্ববিদ ও বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার অন্যতম পথিকৃত ও প্রাবন্ধিক।
১৮৩১-নিকোলাই লেসকভ, রুশ লেখক ও সাংবাদিক।
১৮৩৮-হেনরি অ্যাডাম্‌স, মার্কিন ইতিহাসবিদ, সাংবাদিক ও ঔপন্যাসিক।
১৮৬৮-আলবার্ট রোজ-ইন্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯০৪-ভারতের স্বাধীনতা সংগ্রামের কর্মী অন্নদা প্রসাদ চক্রবর্তী।
১৯১১-অমিতা ঠাকুর, রবীন্দ্র সংগীতশিল্পী ও কবি।
১৯২৭-শহীদুল্লাহ কায়সার, বাঙালি লেখক ও বুদ্ধিজীবী।
১৯৩৫-ব্রেডফোর্ড‌ পার্কি‌ন্সন, মার্কিন প্রকৌশলী ও উদ্ভাবক, জিপিএসের জনক।
১৯৩৬-রাজিয়া খান, বাংলাদেশি সাহিত্যিক।
১৯৩৭-অরুণ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচিত্রাভিনেতা ও নাট্যকার।
১৯৩৯-বিংশ শতাব্দীর শেষভাবে আবির্ভূত ভারতীয় বাঙালি চিত্রকর যোগেন চৌধুরী।
১৯৪২-এম এ ওয়াজেদ মিয়া, বাংলাদেশি পরমাণুবিজ্ঞানী ও বঙ্গবন্ধুর জামাতা।
১৯৪৮-নীলুফার ইয়াসমিন, বাংলাদেশি কণ্ঠশিল্পী।
১৯৫৩-অলিভিয়া, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৫৪-মাইকেল হোল্ডিং, জ্যামাইকান ক্রিকেটার।
১৯৫৯-জন ম্যাকেনরো, মার্কিন টেনিস খেলোয়াড়।
১৯৮৮-ডেনিলসন পেরেইরা নেভেস, ব্রাজিলীয় ফুটবলার।

 মৃত্যু
১২৭৯-দ্বিতীয় অলফেন্সো, পর্তুগালের রাজা।
১৩৯১-পঞ্চম জন পেলাইওলোগস, বাইজেন্টাইন সম্রাট।
১৪৫৯-আকশামসাদ্দিন, উসমানীয় ধর্মীয় পণ্ডিত, কবি, সুফি ও দ্বিতীয় মুহাম্মদের উপদেষ্টা।
১৭৫৪-রিচার্ড‌ মিড, ইংরেজ চিকিৎসক।
১৮৩৪-লাইফবোটের উদ্ভাবক লিওনেল লুকিন।
১৮৯৯-ফেলিক্স ফাওরি, ফরাসি ব্যবসায়ী ও রাজনীতিবিদ, ফ্রান্সের সপ্তম প্রেসিডেন্ট।
১৯০৭-জোযুয়ে কার্দুচ্চি, নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় কবি ও শিক্ষক।
১৯৩২-ফার্ডিনেন্ড বুইসন, ফরাসি একাডেমিক ও রাজনীতিবিদ, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
১৯৩৩-কালীপদ মুখোপাধ্যায়, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।
১৯৩৬-টমি ওয়ার্ড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯৪৪-দাদাসাহেব ফালকে, ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রাণপুরুষ।
১৯৫৬-মেঘনাদ সাহা, বাঙালি পদার্থবিদ।
১৯৬২-প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যসেবী হেমেন্দ্রপ্রসাদ ঘোষ।
১৯৮১-কবি, সাহিত্যিক খান মুহম্মদ মইনুদ্দীন।
১৯৮২-শিক্ষাবিদ ও গবেবষক ড. মুহম্মদ এনামুল হক।
১৯৮৪-মুহাম্মদ আতাউল গণি ওসমানী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক।
১৯৯০-নুরুল মোমেন, বাংলাদেশি অধ্যাপক, শিক্ষাবিদ, নাট্যকার ও নির্দেশক এবং প্রাবন্ধিক।
১৯৯৯-কাজী আরেফ আহমেদ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
২০১০-মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্ট, টিমোথি ম্যাকার্থি।