নিজস্ব প্রতিবেদক: কয়েক দিন ধরে টানা লোডশেডিং বাড়ছে। বিশেষত গ্রামাঞ্চলে লোডশেডিং অসহনীয় আকার ধারণ করেছে। সোমবার (১০ আগস্ট) রাত ১টায় দেশো রেকর্ড ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। এছাড়া রাত ২টায় লোডশেডিং ছিল ৩ হাজার ৭৫১ মেগাওয়াট।
পরের কয়েক ঘণ্টাও লোডশেডিং ছিল ৩ হাজার মেগাওয়াটের বেশি। এর মধ্যে রাত ৩টায় লোডশেডিং ছিল ৩ হাজার ৬৩৯ মেগাওয়াট, ৪টায় ৩ হাজার ৪৬৩ মেগাওয়াট ও ভোর ৫টায় ৩ হাজার ৩৭২ মেগাওয়াট।
এর আগে ৯ আগস্ট বেলা ৩টায় ৩ হাজার ৬৭১ মেগাওয়াট লোডশেডিং ছিল সর্বোচ্চ। তার আগে ৩ আগস্ট রাত ১টায় রেকর্ড লোডশেডিং ছিল ৩ হাজার ৫১২ মেগাওয়াট। ওই দিন প্রথম দেশের ইতিহাসে লোডশেডিং সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়ায়।
তার আগে ২৮ জুন রাত ২টায় সর্বোচ্চ ৩ হাজার ৪৩১ মেগাওয়াট লোডশেডিং হয়েছিল। আর হাসিনা সরকারের সময় সর্বোচ্চ লোডশেডিং ছিল ২০২৩ সালের ৭ জুন। ওইদিন বিকাল ৪টায় ৩ হাজার ৪১৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছিল।
—জা.অর্থনীতি/জেআরটি
