নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে এবং ভবিষ্যতে একাধিক পেশার জন্য নিজেদের প্রস্তুত করতে পারে, সে লক্ষ্যেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ কর্মসূচির উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
হাওরাঞ্চলের মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, মিড-ডে মিল একটি সময়োপযোগী উদ্যোগ। এটি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে দেশ আরও এগিয়ে যাবে।
সুন্দরবনে বর্তমানে ১২৪ বাঘ রয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন প্রাথমিক স্তর থেকেই শুরু করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রাথমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, যা পরে ডিগ্রি পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। পাশাপাশি বর্তমান সরকার বিভিন্ন ধরনের বৃত্তি কার্যক্রম চালু করেছে। তাই শিক্ষা ব্যবস্থার উন্নয়নও ধাপে ধাপে সব স্তরে নিশ্চিত করতে হবে।
পোল্ট্রি খামারিদের সহজ শর্তে ঋণের আশ্বাস
তিনি বলেন, শিক্ষার্থীদের পুষ্টির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিদ্যালয়গুলোতে কীভাবে প্রোটিনসমৃদ্ধ খাবার নিশ্চিত করা যায়, সে বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম, মিড-ডে মিল কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য পরিবেশিত খাদ্য বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
—জা.অর্থনীতি/আরএস
