সাতক্ষীরা প্রতিনিধি: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
সম্প্রতি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অধিদপ্তরের নিজস্ব হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর অ্যাম্বাসেডর ও সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর জেলা সম্পাদক সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সাংবাদিক শরিফুল্লা কায়সার সুমন এবং আমিনা বিলকিস ময়না।
আয়োজিত এই সম্প্রীতি সমাবেশে বিভিন্ন ধর্মের শতাধিক নারী প্রতিনিধি অংশ নেন। সভায় বক্তারা সম্প্রীতির বন্ধন দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে বলেন, যেকোনো ধরনের উগ্রবাদ বা সংঘাত এড়াতে সর্বস্তরের মানুষের মাঝে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। বক্তারা নারীদের এই সম্প্রীতি বজায় রাখার কার্যক্রমে আরও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
—জা. অর্থনীতি/এলএটি
