বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে জনগণের সমর্থন নিয়ে সরকার সেই অপচেষ্টা মোকাবিলা করবে।
বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে।
তিনি বলেন, জুলাইয়ের গণহত্যাকারীদের বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে এবং সরকার বিচার সম্পন্নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে বিনিয়োগ ঘাটতি কমে আসবে বলে প্রত্যাশা রিজভীর। বিনিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনবেন বলেও মনে করেন, বিএনপির এই নেতা।
—জা. অর্থনীতি/এএইচএ
