জাতীয় অর্থনীতি বিনোদন: ব্যক্তিগত জীবন নিয়ে চলা নানা গুঞ্জনের মধ্যেই আবারও আলোচনায় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। জনপ্রিয় বিউটি ব্র্যান্ড ‘লিলি সিরাম গ্লো সোপ’-এর অফিশিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর গুলশানে রিমার্ক এইচবির করপোরেট কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি সম্পন্ন হয়। এসময় রিমার্কের পক্ষ থেকে চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান ও সাবিলা নূর নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। নতুন এই পথচলা প্রসঙ্গে সাবিলা নূর জানান, ব্র্যান্ডটির উন্নত মান, আধুনিক ফর্মুলেশন ও দীর্ঘস্থায়ী সুগন্ধের ওপর নিজের অভিজ্ঞতা থেকে বিশেষ আস্থা তৈরি হওয়াতেই তিনি এর সঙ্গে যুক্ত হয়েছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিমার্কের মিডিয়া ও কমিউনিকেশন হেড মিজানুর রহমান এবং মার্কেটিং হেড হাবিব উল্লাহ হাবিব। ভিটামিন সি ও ই সমৃদ্ধ সম্পূর্ণ নতুন প্যাকেজিংয়ের লিলি সোপের গুণগত মান ও সাবিলা নূরের জনপ্রিয়তার সমন্বয়ে ব্র্যান্ডটি দ্রুতই ভোক্তাদের মন জয় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
জা. অর্থনীতি/এআর