Print Date & Time : 07 November 2026 Saturday 11:23 pm

কুত্রাপি

image

ভাষাকে বাসায় রেখে মুখ ধুয়েছি ইশারায়
নুয়েছি কি সারায় জানি না তার কোন জ্ঞাতিগোষ্ঠীর নাম
পাতি কোষ্ঠী উল্টায়ে যার ভাব
বাতি তুষ্টি পাল্টায়ে তার আজব খোয়াব দেখা চলে
নোয়াবের পোলারা পালে বেড়িবাঁধে গরু আর পাঙ্গাশ পুকুরের আধা
দুপুরের ধাঁধা রেখে বল তোর নাম
প্রণাম প্রমাণে কিছু নেই
পিছু ধেই ধেই করে নাচলেই তার সবটুকু খাঁটি নয়
আঁটি সয় আমের আঘাত, আগুনের ছেনালিপনা রংঢং বেকসুর বোধের অভাব