Print Date & Time : 07 November 2026 Saturday 06:19 pm

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপার গহনা

image

অনলাইন ডেস্ক: দেশের বাজারে স্বর্ণ ও রুপার গহনা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ভিন্ন ভিন্ন অঙ্কের টাকা। সর্বশেষ নির্ধারিত দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। অন্যদিকে, ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৪৪৯ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৬ নভেম্বর সকাল ১০টা থেকে স্বর্ণ ও রুপার নতুন দর কার্যকর করেছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই দামেই দেশের বাজারে গহনা বিক্রি হবে।

বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

এর আগে টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই তিন দফায় প্রতি ভরিতে দাম বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা। পরে ৬ নভেম্বর ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়।

রুপার বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি গহনার দাম ৩ হাজার ৩৮৩ টাকা। ১৮ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৯১৬ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।

জা.অর্থনীতি/এসআই