Print Date & Time : 07 November 2026 Saturday 05:34 am

রাজীবের প্রথম চলচ্চিত্রের জুটি নিশো-মেহজাবীন

image

জাতীয় অর্থনীতি বিনোদন: বিজ্ঞাপন ও জনপ্রিয় নাটকে মুন্সিয়ানা দেখানোর পর অবশেষে বড় পর্দায় নাম লেখাতে চলেছেন নির্মাতা আদনান আল রাজীব। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’-এ কেন্দ্রীয় চরিত্রে জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন সময়ের দুই জনপ্রিয় মুখ আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

বুধবার (৪ নভেম্বর) নির্মাতা ও দুই তারকার মধ্যে সিনেমাটিতে অভিনয়ের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করে আদনান আল রাজীব জানান, এটি একটি সৎ, সরল ও মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ঘরানার সিনেমা হবে। যেখানে দর্শক নিজেদের ভালোবাসার গল্প খুঁজে পাবেন।

‘কাছে আসার গল্প’ কিংবা ‘বিকেল বেলার পাখি’-র মতো দর্শকপ্রিয় নাটক ও প্রশংসিত বিজ্ঞাপন নির্মাণের পর রাজীবের এই বড় পর্দার অভিষেক নিয়ে অনুরাগীদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।

নিশো-মেহজাবীনের অনবদ্য রসায়ন ও নির্মাতার নান্দনিক পরিচালনায় ছবিটি বাংলা চলচ্চিত্রের দর্শকের মনে এক অন্যরকম মায়া ছড়িয়ে দেবে বলেই প্রত্যাশা সবার।

জা. অর্থনীতি/এআর