জাতীয় অর্থনীতি বিনোদন: সুন্দরবনের রহস্যময় জগৎ এবং ঐতিহাসিক মরিচঝাঁপির গণহত্যার ছায়া অবলম্বনে আসছে বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘ফেউ’। সুকর্ণ শাহেদ ধীমান পরিচালিত এই পূর্ণাঙ্গ সংস্করণটি নিয়ে দর্শকের মাঝে শুরু হয়েছে দারুণ উন্মাদনা।
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত কাল্পনিক এই সিরিজে ফুটিয়ে তোলা হয়েছে সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম ও ভূরাজনীতির নানা সমীকরণ। প্রথম সিজনের অমীমাংসিত প্রশ্ন—যেমন সুনীলের পরিণতি কিংবা মার্শালদের (মোস্তাফিজুর নূর ইমরান) রাজনৈতিক লড়াইয়ের শেষ অধ্যায়, সবকিছুর উত্তর মিলবে এই ৯ পর্বের সিরিজে।
সিরিজটির টিজার ইতিমধ্যেই বেশ কৌতূহল তৈরি করেছে। আগামী ১১ নভেম্বর রাত ১২টায় অর্থাৎ ১২ নভেম্বরের শুরুতেই দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাওয়া এই সিরিজে তারিক আনাম খান ও চঞ্চল চৌধুরীর মতো গুণী শিল্পীদের সঙ্গে স্থানীয় শতাধিক কলাকুশলী অভিনয় করেছেন।
জা. অর্থনীতি/এআর