Print Date & Time : 08 November 2026 Sunday 06:05 am

ক্লাবের সঙ্গে রাফিনিয়ার নতুন চুক্তি

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়াকে দীর্ঘ সময়ের জন্য নিজেদের তাঁবুতে ধরে রাখতে যাচ্ছে বার্সেলোনা। সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তার অফিসে ২০৩০ সাল পর্যন্ত নতুন এই চুক্তিতে সই করবেন দলটির অধিনায়ক।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও স্পোর্ত’-এর প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষের মধ্যে সমঝোতা আগে হলেও ব্যস্ততার কারণে আনুষ্ঠানিকতা বাকি ছিল। ২৯ বছর বয়সী এই উইঙ্গার চলতি মৌসুমে নতুন ভূমিকায় দুর্দান্ত ফর্মে রয়েছেন। 

সেন্ট্রাল-ফরোয়ার্ড পজিশনে খেলে মাত্র ১৩ ম্যাচেই ১৯টি গোল ও ৩টি অ্যাসিস্ট করে তিনি বর্তমানে প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য বড় এক ত্রাসে পরিণত হয়েছেন।

মাঠে এমন চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ কাতালান ক্লাবটির সঙ্গে তার এই নতুন চুক্তি ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে বলেই বিশ্বাস ফুটবল বিশ্লেষকদের।

জা. অর্থনীতি/এআর