Print Date & Time : 07 November 2026 Saturday 05:08 am

১ ম্যাচেই কোহলির ২ বিশ্বরেকর্ড

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে নতুন ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে তিন নম্বর পজিশনে ব্যাট করে প্রথম ব্যাটার হিসেবে ১৩ হাজার রানের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করার পাশাপাশি রান তাড়ায় শচিন টেন্ডুলকারের রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি।

অকল্যান্ডের ইডেন পার্কে বুধবার (৪ নভেম্বর) রান তাড়ায় ব্যক্তিগত ১২ রান করার মাধ্যমেই এই অনন্য কীর্তি গড়েন ‘চেস মাস্টার’। ওয়ানডেতে মাত্র ২৫৩ ইনিংসে এই রেকর্ড গড়ে তিনি পেছনে ফেলেছেন রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকাকারার মতো কিংবদন্তিদের। একই সঙ্গে রান তাড়ায় শচিন তেণ্ডুলকারের করা ৮৭২০ রান টপকে ৮৭৪১ রানের মালিক বনে গেছেন কোহলি।

ম্যাচে দুর্দান্ত ফর্মে থেকে মাত্র ৫১ বলে ১৩টি চার ও ১ ছক্কায় ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে সহজ জয় উপহার দেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের এটি তার ৮০তম ফিফটি। ম্যাচজয়ী এই পারফরম্যান্সের সুবাদে বিশ্ব ক্রিকেটের মুকুটে আরও একটি উজ্জ্বল রত্ন যুক্ত করলেন এই ভারতীয় তারকা।

জা. অর্থনীতি/এআর