Print Date & Time : 08 November 2026 Sunday 08:13 pm

রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনে আগুন

image

জাতীয় অর্থনীতি অনলাইন: রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সাড়ে ৩টার পর ধানমন্ডি ১০/এ এর ২৮ নম্বর ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোর রুম থেকে জানানো হয়, সাড়ে ৩টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আরও তিনটি ইউনিট পথে রয়েছে।

—জা.অর্থনীতি/জেআরটি