Print Date & Time : 28 October 2026 Wednesday 06:57 am

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিল সৌদিয়া এয়ারলাইনস

image

অনলাইন ডেস্ক: নতুন কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি না হলে ২৮ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে সৌদিয়া এয়ারলাইন্স। মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষকে সংস্থাটি তাদের এ সিদ্ধান্তের কথা জানায়।

এর আগে, ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনার পর থেকে সরাসরি ফ্লাইট বাতিল করে সৌদি আরবের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি।

একই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসরকারি ইউএস বাংলা ও ঢাকা থেকে সরাসরি ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছিল। বিকল্প হিসেবে রিয়াদের অনেক যাত্রী বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে জেদ্দা ও মদিনা হয়ে সৌদি আরবে প্রবেশ করেছে। এ সময় শিডিউল পরিবর্তনের জন্য যাত্রীদের কাছ থেকে বাড়তি কোনো ফি নেওয়া হয়নি বলে দাবি করেছে এয়ারলাইন্সগুলো।

এরই মধ্যে আগামী ৪ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস রিয়াদ ও দাম্মামের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

—জা.অর্থনীতি/আইবিএম