Print Date & Time : 28 October 2026 Wednesday 04:36 am

বিশ্বরেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল ভারত

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং ঝড়ে বিশ্বরেকর্ড গড়ে জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। কিউইদের দেওয়া বড় লক্ষ্য টপকে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল সফরকারীরা।

আজকের (২৭ অক্টোবর) ম্যাচে জয়ের জন্য ১৯০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো ঝড় তোলেন দুই তরুণ ওপেনার অভিষেক ও বৈভব। পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারেই তারা তুলে নেন অবিশ্বাস্য ১১৮ রান। এটি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ সংগ্রহের বিশ্বরেকর্ড। এর আগে ২০২৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১১৩ রানের রেকর্ড ছিল।

মাত্র ৩৮ বলে ৯টি চার ও ১১ ছক্কায় ১১৩ রানের বিস্ফোরক এক সেঞ্চুরি হাঁকান অভিষেক শর্মা। অন্যদিকে উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী ১৯ বলে ৪টি করে চার ও ছক্কায় করেন ঝোড়ো ৪৫ রান। তাদের ১৩৩ রানের উদ্বোধনী জুটিই মূলত জয়ের ভিত গড়ে দেয়। যদিও পরে দ্রুত কয়েকটি উইকেট হারায় ভারত, তবুও ৪০ বল হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। 

এই জয়ে তিন ম্যাচ হাতে রেখেই ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল ভারত।

জা. অর্থনীতি/এআর