Print Date & Time : 28 October 2026 Wednesday 06:57 am

মামলা প্রত্যাহারে হুমকি, তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা

image

জাতীয় অর্থনীতি বিনোদন: ৭৫ হাজার টাকার শাড়িকাণ্ডের জেরে করা আগের মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাকে আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত এই নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছর নভেম্বরে প্রতারণার অভিযোগে করা মামলার পর থেকেই তানজিন তিশা বাদীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। সম্প্রতি পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেওয়ার পর হুমকি আরও বেড়ে যায়। মামলা তুলে না নিলে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না—এমন আশঙ্কায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে আদালতের শরণাপন্ন হয়েছেন বাদী। অধিকতর তদন্তের জন্য এর আগে মামলাটি সিআইডিতে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

জা. অর্থনীতি/এআর