Print Date & Time : 28 October 2026 Wednesday 04:55 am

বালাম ও কোনালের নতুন গান ‘নির্ঘুম রাত জানে’

image

জাতীয় অর্থনীতি বিনোদন: ভালোবাসার না বলা অনুভূতি আর নির্ঘুম রাতের গল্প নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম ও সোমনুর মনির কোনাল। তাদের নতুন এই দ্বৈত গানের শিরোনাম ‘নির্ঘুম রাত জানে’।

সম্প্রতি রাজধানীর মগবাজারের ভেলোসিটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আসিফ ইকবালের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রখ্যাত সংগীত পরিচালক শওকত আলী ইমন। 

গীতিকার আসিফ ইকবাল জানান, মনের গভীরের গোপন অনুভূতি ও ভালোবাসার প্রচ্ছন্ন উপলব্ধি চমৎকারভাবে ফুটে উঠেছে এই গানে। এর আগে ‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ চলচ্চিত্রের মতো আলোচিত গান উপহার দেওয়া এই জুটি নতুন গানটি নিয়েও বেশ আশাবাদী।

কোনাল বলেন, শ্রোতারা বর্তমানে যেমন মেলোডি ঘরানার গান পছন্দ করেন, এটি তেমনই একটি আবেগময় সৃষ্টি। বালামের সঙ্গে তার আগের কাজের মতো এটিও সবার হৃদয় ছুঁয়ে যাবে।

চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন আয়োজনে জনপ্রিয়তা পাওয়া এই জুটির নতুন গানটি খুব শীঘ্রই শ্রোতাদের মাঝে উন্মুক্ত করা হবে।

জা. অর্থনীতি/এআর