Print Date & Time : 25 October 2026 Sunday 04:57 pm

৭০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে হেলিও ৬৫

image

প্রযুক্তি ডেস্ক: দীর্ঘ সময় ধরে ব্যবহারের সুবিধা নিয়ে বাজারে এসেছে নতুন স্মার্টফোন ‘হেলিও ৬৫’। ২১ হাজার ৯৯৯ টাকা দামের এই ফোনটিতে রয়েছে ৭০০০ এমএএইচ বিশাল ব্যাটারি, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্টজ ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। এর পাশাপাশি ১৬ জিবি পর্যন্ত র‍্যাম, ১২৮ জিবি ইউএমসিপি টাইপ স্টোরেজ, এনএফসি এবং আইপি৬৪ এর মতো দরকারি ফিচারও রাখা হয়েছে।

হেলিও ৬৫ স্মার্টফোনটিতে আছে ৬.৭৮ ইঞ্চির আইপিএস পাঞ্চ-হোল ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯০ শতাংশ এবং স্ক্রিন সুরক্ষার জন্য রয়েছে আয়রন গার্ড প্রোটেকশন। এ ছাড়া মসৃণ স্ক্রলিং ও গেমিংয়ের সুবিধার জন্য রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। কড়া রোদেও স্ক্রিন পরিষ্কার দেখতে এতে রয়েছে ৮০০ নিটস হাই ব্রাইটনেস মোড।

ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং এর সঙ্গে থাকা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ৩৩ ওয়াটের চার্জার দিয়ে ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট সময় নেয়। ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জ দেওয়ার পাশাপাশি এতে ১০ ওয়াট রিভার্স ওয়্যারড চার্জিং সুবিধা থাকায় প্রয়োজনে এই ফোন দিয়ে অন্য ডিভাইসেও চার্জ দেওয়া যাবে।

ছবি ও ভিডিও তোলার জন্য পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা, যার অ্যাপারচার এফ/১.৮ এবং এতে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন বা ইআইএস সুবিধা রয়েছে। সামনে সেলফির জন্য দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরাটিতে মোশন ফটো, ডুয়াল-ভিউ রেকর্ডিং, এআই ইমোজি এবং জিআইএফ এর মতো আকর্ষণীয় ফিচার রয়েছে।

ফোনটির পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে ইউনিসক টি-৭২৫০ চিপসেট। এতে রয়েছে অক্টা-কোর প্রসেসর। ফোনটিতে ১৬ জিবি র‍্যাম দেওয়া হয়েছে, যার মধ্যে ৮ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল র‍্যাম সুবিধা রয়েছে। এর ১২৮ জিবি স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

ধূলা ও পানির ছিটা থেকে সুরক্ষার জন্য হেলিও ৬৫-এ রয়েছে আইপি৬৪ রেটিং। ডিসপ্লে সুরক্ষায় ব্যবহার করা হয়েছে পান্ডা হাই-স্ট্রেন্থ অ্যালুমিনোসিলিকেট গ্লাস। নিরাপত্তার জন্য ফেস আনলকের পাশাপাশি সাইড ফিঙ্গারপ্রিন্ট আনলক সুবিধাও রাখা হয়েছে। কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, জিপিএস, এনএফসি এবং ফোরজি নেটওয়ার্ক সুবিধা। এ ছাড়া এতে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, ওটিজি এবং ডুয়াল স্পিকার রয়েছে। কলের সময় আশপাশের কোলাহল কমিয়ে কণ্ঠ স্পষ্ট রাখতে এতে যুক্ত করা হয়েছে ইন্টেলিজেন্ট নয়েজ রিডাকশন সুবিধা।

অপারেটিং সিস্টেম হিসেবে হেলিও ৬৫-এ রয়েছে অ্যান্ড্রয়েড ১৬। এছাড়া ফোনটিতে অ্যান্ড্রয়েড ১৭ আপগ্রেডেরও ঘোষণা রয়েছে। এর সঙ্গে গেম বুস্টার, ডুয়াল অ্যাপস, অ্যাপ লক, চিলড্রেন স্পেস এবং সাইড অ্যাপ্লিকেশন বারের মতো বিভিন্ন সুবিধা থাকছে। ফোনটির ওজন ২২এস গ্রাম এবং পুরুত্ব ৯.১ মিলিমিটার। কসমিক নেভি ব্লু, ম্যাগনেটিক অ্যাশ ও সিল্ক গ্রিন—এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে। সেই সঙ্গে গ্রামীণফোনের বান্ডেল অফার এবং ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা দিচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান।