Print Date & Time : 27 October 2026 Tuesday 03:25 am

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৮৯৮

image

অনলাইন ডেস্ক: সারাদেশে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়াল ৩৭৭ জনে। এই ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৮৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চলতি বছরে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ ২১ হাজার ৬৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এক লাখ ১৫ হাজার ১৩২ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

—জা.অর্থনীতি/আইবিএম