Print Date & Time : 25 October 2026 Sunday 06:24 am

শাহরুখের পরিকল্পনায় আবুধাবিতে সঙ্গীত উৎসব

image

জাতীয় অর্থনীতি বিনোদন: বলিউডের গণ্ডি পেরিয়ে এবার বিশাল এক সঙ্গীত উৎসবের আয়োজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। আগামী ২০২৭ সালের ২০ মার্চ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসবে ‘ইউনিফাইড’ (UNIFYD) নামের এই জমকালো সাংস্কৃতিক আসর।

আবুধাবির ইয়াস আইল্যান্ডের ইতিহাদ লাইভে একদিনের এই উৎসবে পারফর্ম করবেন অরিজিৎ সিং, সোনু নিগম ও করণ আওজলাসহ ১৫ জনেরও বেশি শীর্ষস্থানীয় শিল্পী। ব্যতিক্রমী এই আয়োজনের সৃজনশীল পরিকল্পনার দায়িত্বে সরাসরি যুক্ত রয়েছেন স্বয়ং শাহরুখ।

ডি’ইয়াভল লাইভ ও ডিস্ট্রিক্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রথমবার কোনো সঙ্গীত উৎসবে মঞ্চ মাতাবেন সোনু নিগম। ভারতীয় সঙ্গীতের বিভিন্ন ধারাকে বৈশ্বিক শ্রোতাদের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতোমধ্যে টিকিটের অগ্রিম বিক্রি শুরু হয়েছে এবং ভবিষ্যতে এই উৎসবটি বিশ্বের অন্যান্য শহরেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

জা. অর্থনীতি/এআর