Print Date & Time : 08 November 2026 Sunday 12:14 pm

এবার নেটফ্লিক্সের গ্লোবাল ক্যাটালগে ‘মহানগর’

image

জাতীয় অর্থনীতি বিনোদন: বিশ্বমঞ্চে বাংলা কনটেন্টের এক নতুন দিগন্ত সূচিত হলো। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ ও বিশ্বখ্যাত স্ট্রিমিং মাধ্যম ‘নেটফ্লিক্স’-এর বিশেষ চুক্তির মাধ্যমে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে সাড়া জাগানো বাংলাদেশি ওয়েব সিরিজ ‘মহানগর’।

এই আন্তর্জাতিক অর্জনে উচ্ছ্বসিত ও আবেগপ্লুত নির্মাতা আশফাক নিপুন সামাজিক যোগাযোগমাধ্যমে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি অমিতাভ রেজা চৌধুরীর ‘বোয়েমিয়ান ঘোড়া’ সিরিজটিও যুক্ত হচ্ছে নেটফ্লিক্সের গ্লোবাল ক্যাটালগে, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি কনটেন্টের শক্ত অবস্থান তৈরি করল।

নিজের সংগ্রাম ও সাফল্যের অভিজ্ঞতা ভাগ করে নিপুন বলেন, “মিডিয়ার কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া চট্টগ্রাম থেকে উঠে এসে হইচই পার হয়ে ‘মহানগর’কে নেটফ্লিক্সে নিয়ে যাওয়া স্বপ্নের মতো।”

তিনি সিরিজের সকল কলাকুশলী, অভিনেতা ও দর্শককে এই সাফল্যের অংশীদার করে কৃতজ্ঞতা জানান। মানুষের স্বপ্ন যে কত বড় হতে পারে, এই মাইলফলক তা আবারও প্রমাণ করল বলে মত বিনোদন প্রেমীদের।

জা. অর্থনীতি/এআর