Print Date & Time : 20 October 2026 Tuesday 09:11 pm

৫ রাউন্ড গুলির পর টাইগারের প্রথম ছবি প্রকাশ্যে

image

জাতীয় অর্থনীতি বিনোদন: বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর সামনে এসেছে তার প্রথম ছবি। ছবিতে অভিনেতার বুকে ও হাতে ব্যান্ডেজ দেখা গেছে। এ ঘটনায় উদ্বেগের মধ্যেই টাইগারের সঙ্গে দেখা করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর বার্তাও দিয়েছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল ক্লাব থেকে বের হওয়ার সময় টাইগারকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।

পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, পরপর পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। তবে অল্পের জন্য রক্ষা পান অভিনেতা। ঘটনায় আহত হয়েছেন দুজন। তাদের মধ্যে টাইগারের গাড়িচালকও রয়েছেন।

ঘটনার পর প্রকাশ্যে আসা ছবিতে টাইগারের হাতে ও বুকে ব্যান্ডেজ দেখা যায়।

জানা গেছে, বারুদের প্রভাব ও ভাঙা কাচের টুকরোর কারণে অভিনেতার বাঁ হাতে আঘাত লেগেছে।

এই হামলার ঘটনায় বলিউডের তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানো, সাইফ আলী খানের বাড়িতে হামলা এবং পরিচালক রোহিত শেঠীর বাড়ির বাইরে গুলির ঘটনার মতো একাধিক ঘটনা সামনে এসেছে।

—জা. অর্থনীতি/এএইচএ