Print Date & Time : 21 October 2026 Wednesday 03:31 am

টুপটুপে আগুন, কঠোর মন্তব্য অভিনেতা তৌসিফ ও ইরফানের

image

বিনোদন ডেস্ক: কক্সবাজারের ইনানীতে কাঠের তৈরি ত্রিতল ‘টুপটুপ রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের নির্মম মৃত্যুতে শোকে স্তব্ধ ও ক্ষুব্ধ বিনোদন অঙ্গন। পর্যটন কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ও তদারকির অভাব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করছেন শোবিজ তারকারা।

রিসোর্টটির প্রচারণামূলক কাজে অংশ নেওয়া জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। প্রচারণার আগে রিসোর্টের পর্যাপ্ত ফায়ার সেফটি ও বৈধ কাগজপত্র যাচাই না করার দায় স্বীকার করে তিনি গভীর অনুশোচনা প্রকাশ করেন।

অন্যদিকে চরম ক্ষোভ প্রকাশ করে অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া কাঠের এমন অপরিকল্পিত রিসোর্ট গড়ে তোলা স্পষ্ট অপরাধ। পর্যটকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে এমন ব্যবসা পরিচালনার কঠোর সমালোচনা করেন তিনি।

তারকাদের পাশাপাশি সাধারণ মানুষও এই দুর্ঘটনাকে 'অপরাধমূলক অবহেলা' হিসেবে দেখছেন। পর্যটন কেন্দ্রগুলোতে দ্রুত নিয়মিত ফায়ার সেফটি পরিদর্শন ও সঠিক অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি দায়ী রিসোর্ট মালিকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছেন তারা।

জা. অর্থনীতি/এআর