Print Date & Time : 08 November 2026 Sunday 02:09 am

তাসকিনের ‘হ্যাটট্রিক’, বাংলাদেশের লক্ষ্য ২৭২

image

স্পোর্টস ডেস্ক: তাসকিন আহমেদের গতির ঝড় ও সাইফ হাসানের কার্যকরী স্পিনে জিম্বাবুয়েকে ২৭২ রানের মাঝারি লক্ষ্যে বেঁধে ফেলেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে শনিবার (১৭ অক্টোবর) দারুণ বোলিং উপহার দিয়েছেন টাইগার বোলাররা।

আবুধাবিতে টসে হেরে শুরুতে ফিল্ডিংয়ে নেমে জিম্বাবুয়েকে চেপে ধরেন পেসার তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে এলবিডব্লিউ করার পর পঞ্চম ও ষষ্ঠ ওভারে বেন কারেন ও তাফাদজাওয়া সিগাকে ফিরিয়ে দিয়ে দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখান তিনি। ২৪ রানে ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে বিপদে পড়লেও অভিজ্ঞ ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিনের ১৫ রান এবং শেষ দিকের ব্যাটারদের দৃঢ়তায় ৮ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

আরভিন ১০৬ বলে ৯৩ এবং টেলর ১০১ বলে ৮১ রান করেন। বাংলাদেশের পক্ষে তাসকিন ৩টি, সাইফ হাসান ও শরিফুল ইসলাম ২টি করে এবং রিশাদ হোসেন ১টি উইকেট শিকার করেন।

জা. অর্থনীতি/এআর