Print Date & Time : 23 October 2026 Friday 09:07 am

অজয় দেবগনের জুহুর বাংলোয় হাতুড়ি চালাল মুম্বাই পৌরসভা

image

বিনোদন ডেস্ক: অবৈধ নির্মাণের অভিযোগে বলিউড তারকা অজয় দেবগনের মুম্বাইয়ের জুহুর বাংলোয় উচ্ছেদ অভিযান চালিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। উপযুক্ত অনুমতি ছাড়া অভ্যন্তরীণ নকশা পরিবর্তন ও দেয়াল তোলার কারণে শনিবার (১৭ অক্টোবর) বিএমসির কর্মকর্তারা সরাসরি হাতুড়ি দিয়ে সেই অবৈধ অংশ ভেঙে গুঁড়িয়ে দেন। খবর এনডিটিভির।

৭,৮০২ বর্গফুটের এই বাংলোটিতে অনুমতি ছাড়া বিভাজন দেয়াল ও জানালার নকশা পরিবর্তন করা হচ্ছিল। গত ১০ সেপ্টেম্বর বিএমসি কাজ বন্ধের নোটিশ দিলেও নির্মাণকাজ চালু রাখা হয়। বাধ্য হয়ে শেষ পর্যন্ত অ্যাকশনে নামে পৌর কর্তৃপক্ষ।

বর্তমানে জোড়া বিতর্কে জড়িয়েছেন এই অভিনেতা। একদিকে জুহুর বাংলোয় পৌরসভার উচ্ছেদ অভিযান, অন্যদিকে 'বিমল ইলাইচি'র বিজ্ঞাপনে সারোগেট প্রমোশনের অভিযোগে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।

আইনি ঝামেলার মধ্যেও বক্স অফিসে উড়ছেন অজয়। তার ব্লকবাস্টার থ্রিলার ‘দৃশ্যম ৩’ সম্প্রতি বিশ্বজুড়ে ৪০০ কোটি’র ক্লাবে প্রবেশ করেছে। সিনেমাটির সাফল্য উদযাপন করলেও নিজ বাংলোর অবৈধ নির্মাণ ভেঙে ফেলা নিয়ে বিপাকে পড়লেন এই তারকা।

জা. অর্থনীতি/এআর