Print Date & Time : 20 October 2026 Tuesday 09:32 am

পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিমানবন্দর সড়কে তীব্র যানজট

image

নিজস্ব প্রতিবেদক: ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আজ রাজধানীর উত্তরায় তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। সড়ক অবরোধের কারণে বিমানবন্দর সড়কে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর ও আজমপুর সড়ক অবরোধ করেন বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হওয়ায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে বিপাকে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ। এ সময় অনেককে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।

পুলিশের উত্তরা ট্রাফিক বিভাগের এডিসি রুবেল হক জানান, কয়েকটি কারখানার শ্রমিকরা আজ সকালে আজমপুর এলাকায় সড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেয়। পরে তারা বিমানবন্দরের দিকে সরে যায়। এখন বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট

প্রত্যক্ষদর্শীরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ায় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষ, কর্মজীবী, যাত্রীসহ বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।

উত্তরা ট্রাফিক বিভাগের ডিসি শাহজাহান হোসেন বলেন, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে গত সোমবার থেকে সড়কে বিক্ষোভ করছেন কিছু পোশাক কারখানার কর্মীরা।

এ বিষয়ে উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানান, মজুরি বৃদ্ধির দাবিতে বেশ কয়েকটি। গার্মেন্টসের শ্রমিকরা একযোগে রাস্তা অবরোধ করেন। এ কারণে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগে রাস্তা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

—জা.অর্থনীতি/এনজে