Print Date & Time : 26 October 2026 Monday 02:49 am

কাজে আসছে না শত কোটি টাকার প্রকল্প

image

জাতীয় অর্থনীতি ডেস্ক:

 

রেলপথ উদ্বোধনের পর পার হয়েছে দুই বছর। তবে এখনও শুরু হয়নি পণ্যবাহী ট্রেন চলাচল। অব্যবহৃত পড়ে আছে আখাউড়া-আগরতলা রেলপথ। নষ্ট হচ্ছে কোটি টাকার সরঞ্জাম।

ভারত-বাংলাদেশের সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ এবং উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে ভারতের আগরতলা পর্যন্ত রেলপথ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ২০২৩ সালের পহেলা নভেম্বর যৌথভাবে এই রেলপথের উদ্বোধন করে দুই দেশের সরকার। এনবিআর থেকেও জারি করা হয় আমদানি-রপ্তানির প্রজ্ঞাপন।

ডুয়েলগেজ রেল সংযোগ প্রকল্পে বাংলাদেশ অংশে ছয় দশমিক সাত আট কিলোমিটার রেলপথের কাজ বাস্তবায়ন করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো। রেলপথের অবকাঠামোগত কাজ শতভাগ শেষ। তবে এখনো চালু হয়নি ট্রেন চলাচল। কার্যক্রম না থাকায় প্ল্যাটফর্মটি দখল করেছে ভাসমান মানুষ।

স্টেশনের আসবাবপত্র রয়েছে বাক্সবন্দী। এভাবে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। দ্রুত ট্রেন চালুর দাবি ব্যবসায়ীদের।

সম্প্রতি রেলপথ মন্ত্রী জানান, দুই দেশের মধ্যে রেল যোগাযোগ শুরু না হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

২০১৬ সালে নেয়া হয় আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগ প্রকল্প। এতে ব্যয় হয় ২৪১ কোটি টাকা।  

—জা. অর্থনীতি/এলএটি