Print Date & Time : 21 October 2026 Wednesday 10:31 am

রূপগঞ্জে স্টিল কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪

image

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস (পিএসআরএম) কারখানায় লোহা গলানোর চুল্লি (বাট্টি) বিস্ফোরণে চারজন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে তারাব পৌরসভার বরপা আড়িয়াবো এলাকার কারখানাটিতে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোহা গলানোর চুল্লি লিকেজ হয়ে গলিত লোহা নিচে পড়ার কারণে এই বিস্ফোরণের সূত্রপাত হয়।

দগ্ধরা হলেন—সজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধদের মধ্যে সজিবের শরীরের ৭০ শতাংশ, রুবেলের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ এবং আবিরের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

তাদের সহকর্মী নাবিল তালুকদার বলেন, রাত ৮টার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। মিল থেকে বের হয়ে কিছুদূর যেতেই হঠাৎ মানুষের চিৎকার শুনে পেছনে তাকাই। তখন দেখি, রোলিং মিলের বাট্টি (ভাটি বা চুল্লি) বিস্ফোরণে চারপাশে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে। তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে আমি দেখি, বেশ কয়েকজন আগুনে দগ্ধ হয়েছেন।

দগ্ধ চারজনকে বার্ন ইনস্টিটিউটে আনা নাবিল এও বলেন, এ চারজন ছাড়াও আরও কয়েকজন দগ্ধ হয়েছেন। চুল্লি লিকেজ হয়ে গলিত লোহা নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

—জা. অর্থনীতি/এএইচএ