অনলাইন ডেস্ক: আগরতলায় শুভশ্রীকে চুমু দেন দেব! ‘দেশু-৭’ এর প্রচারণা অনুষ্ঠানে গানের পারফরম্যান্সের সময় কী ঘটেছিল? ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা! পুরোনো এই জুটির রসায়ন নিয়েও আবার সরব হয়েছেন নেটিজেনরা।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কপালে চুমু খেয়েছেন অভিনেতা দেব। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা! সম্প্রতি ত্রিপুরার আগরতলায় ‘দেশু-৭’ সিনেমার প্রচারণার এক অনুষ্ঠানে ঘটে এই ঘটনা!
এদিন সিনেমার প্রচারণায় দেব ও শুভশ্রী হাজির হয়েছিলেন আগরতলায়। বিমানবন্দরে দুই তারকাকে স্বাগত জানাতে ছিল উপচে পড়া ভিড়। পরে আগরতলার চিলড্রেনস পার্কে অনুষ্ঠিত হয় ‘দেশু-৭’ এর বিশেষ প্রচারণা ও লাইভ ইভেন্ট।
অনুষ্ঠানে শুভশ্রীকে ককবরক ভাষাতেও কথা বলতে দেখা যায়! তবে, অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দেব-শুভশ্রীর রসায়ন! ‘দেশু-৭’ এর জনপ্রিয় গান ‘তোর শুধু তোর’ এ পারফর্ম করেন তারা। পারফরম্যান্সের মাঝেই মঞ্চে শুভশ্রীর কপালে চুমু খেতে দেখা যায় দেবকে!
এরপর সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভিডিওটি নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা! কেউ বিষয়টিকে সিনেমার প্রচারণার অংশ হিসেবে দেখছেন, আবার কেউ দেব-শুভশ্রীর পুরোনো রসায়ন নিয়ে মন্তব্য করছেন। এমনকি রাজ চক্রবর্তীকে নিয়েও মন্তব্য করেছেন অনেকে।
এর আগে, সম্প্রতি কলকাতায় এক উদ্বোধনী অনুষ্ঠানে এসে দেব জানিয়েছিলেন, তাকে ও শুভশ্রীকে নিয়ে যেসব মন্তব্য হচ্ছে, তাতে বর্তমানে প্রাক্তনের সঙ্গে কথা বলতেও ভয় পান তিনি! দুজনেই সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করলেও আশপাশের মানুষেরা তা হতে দিচ্ছেন না বলেও মন্তব্য করেছিলেন দেব!
এমনকি তাদের নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে সিনেমার প্রচারণা করতেও ভয় পাচ্ছেন বলে দুঃখ প্রকাশ করেছিলেন অভিনেতা!
এদিকে, ‘দেশু-৭’ এ দেব ও শুভশ্রী ছাড়াও অভিনয় করছেন ‘অনির্বাণ ভট্টাচার্য’, ‘রজতাভ দত্ত’, ‘অপরাজিতা আঢ্য’, ‘প্রিয়াঙ্কা সরকার’, ‘কাঞ্চন মল্লিক’ ও ‘লোকনাথ দে’ সহ আরও অনেকে।
মঞ্চেই শুভশ্রীকে হঠাৎ দেবের চুমু!
আগরতলায় শুভশ্রীকে চুমু দেন দেব! ‘দেশু-৭’ এর প্রচারণা অনুষ্ঠানে গানের পারফরম্যান্সের সময় কী ঘটেছিল? ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা! পুরোনো এই জুটির রসায়ন নিয়েও আবার সরব হয়েছেন নেটিজেনরা।
শুভশ্রীকে দেবের চুমু, আলোচনার ঝড়!
‘দেশু-৭’ এর প্রচারণায় আগরতলার মঞ্চে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কপালে চুমু খেতে দেখা গেছে দেবকে! মুহূর্তটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা! অনুষ্ঠানে দেব-শুভশ্রী ‘তোর শুধু তোর’ গানেও পারফর্ম করেন। এর আগে, তাদের নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা প্রসঙ্গে দেব জানিয়েছিলেন, এমন পরিস্থিতিতে প্রাক্তনের সঙ্গে কথা বলতেও ভয় পান তিনি!
—জা. অর্থনীতি/এলএটি