Print Date & Time : 23 October 2026 Friday 05:21 pm

জনসমক্ষে মুখ ঢাকলে জরিমানা! কেন এমন নিয়ম?

image

অনলাইন ডেস্ক: জনসমক্ষে মুখ ঢেকে চলাফেরা করলেই কি এবার জরিমানা গুনতে হবে? পর্তুগালে গত ২৩ সেপ্টেম্বর (বুধবার) থেকে কার্যকর হয়েছে মুখ পুরোপুরি ঢেকে চলাচল নিষিদ্ধ করা নতুন আইন! আইনটি আলোচনার সময় ‘বোরকা আইন’ নামে পরিচিত হলেও চূড়ান্ত আইনে কোনো নির্দিষ্ট ধর্ম বা পোশাকের নাম নেই। অপরাধের ধরন অনুযায়ী গুনতে হতে পারে সর্বোচ্চ ৩ হাজার ইউরো! 

কার্যকর হয়েছে জনসমাগমস্থলে মুখ পুরোপুরি ঢেকে চলাচল নিষিদ্ধ করে নতুন আইন! পর্তুগালে গত ২৩ সেপ্টেম্বর (বুধবার) থেকে চালু হওয়া এই আইন ভঙ্গ করলে অপরাধের ধরন অনুযায়ী ১৫০ থেকে সর্বোচ্চ ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে! 

দেশটির সংসদে আলোচনার সময় আইনটি ‘বোরকা আইন’ নামে পরিচিত হলেও চূড়ান্ত আইনে কোনো নির্দিষ্ট ধর্ম বা ধর্মীয় পোশাকের উল্লেখ নেই। যে কোনো উপায়ে জনসমক্ষে মুখ পুরোপুরি ঢেকে রাখাকেই আইনের আওতায় অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে! 

নতুন আইন অনুযায়ী, রাস্তাঘাট, পার্ক, সরকারি দপ্তর, বিভিন্ন অনুষ্ঠান ও আন্দোলনসহ পাবলিক প্লেসে মুখ পুরোপুরি ঢেকে রাখা যাবে না। তবে, অসুস্থতা বা পেশাগত প্রয়োজন, শিল্প-সংস্কৃতি বা বিজ্ঞাপনের কাজ এবং অতিরিক্ত ঠাণ্ডা বা খারাপ আবহাওয়ার কারণে মুখ ঢাকার ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠান, বিমান এবং বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনও আইনের আওতার বাইরে থাকবে। 

অসাবধানতাবশত আইন ভাঙলে ১৫০ থেকে ৭৫০ ইউরো এবং জেনে-বুঝে আইন ভাঙলে ৪০০ থেকে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। পুলিশ ঘটনার নথি তৈরি করবে, আর জরিমানার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট স্থানীয় পৌরসভা।

অন্য কাউকে জোর করে মুখ ঢাকতে বাধ্য করাও অপরাধ হিসেবে গণ্য হয়েছে। ভয় দেখানো বা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কাউকে মুখ ঢাকতে বাধ্য করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড হতে পারে! ভুক্তভোগীর বয়স ১৮ বছরের কম হলে শাস্তি আরও এক-তৃতীয়াংশ বাড়ানোর বিধান রয়েছে। 
পর্তুগাল সরকার জানিয়েছে, জননিরাপত্তা ও সামাজিক সংহতি নিশ্চিত করাই নতুন আইনটির লক্ষ্য। দীর্ঘ রাজনৈতিক আলোচনা ও ভোটের পর গত আগস্টে দেশটির প্রেসিডেন্ট আইনটিতে চূড়ান্ত অনুমোদন দেন। 

জনসমক্ষে মুখ ঢেকে চলাফেরা করলেই কি এবার জরিমানা গুনতে হবে? পর্তুগালে গত ২৩ সেপ্টেম্বর (বুধবার) থেকে কার্যকর হয়েছে মুখ পুরোপুরি ঢেকে চলাচল নিষিদ্ধ করা নতুন আইন! আইনটি আলোচনার সময় ‘বোরকা আইন’ নামে পরিচিত হলেও চূড়ান্ত আইনে কোনো নির্দিষ্ট ধর্ম বা পোশাকের নাম নেই। অপরাধের ধরন অনুযায়ী গুনতে হতে পারে সর্বোচ্চ ৩ হাজার ইউরো! 

পর্তুগালে জনসমক্ষে মুখ পুরোপুরি ঢেকে চলাচল নিষিদ্ধ করে নতুন আইন কার্যকর হয়েছে! রাস্তাঘাট, পার্ক, সরকারি দপ্তর, অনুষ্ঠান ও আন্দোলনসহ বিভিন্ন পাবলিক প্লেসে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য! অসাবধানতাবশত আইন ভাঙলে ১৫০ থেকে ৭৫০ ইউরো এবং ইচ্ছাকৃতভাবে ভাঙলে ৪০০ থেকে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। তবে, অসুস্থতা, পেশাগত প্রয়োজন, শিল্প-সংস্কৃতি, বিজ্ঞাপন ও খারাপ আবহাওয়ার ক্ষেত্রে ছাড় রয়েছে।  

 

—জা. অর্থনীতি/এলএটি