Print Date & Time : 08 November 2026 Sunday 06:21 am

কালীগঞ্জে সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

image

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইজ্জত আলী (৫৫) নামে এক সাবেক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বকেরগাছি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইজ্জত আলী উপজেলার রাখালগাছি ইউনিয়নের বকেরগাছি গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে। তিনি রাখালগাছি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কালীগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল বকেরগাছি এলাকায় অভিযান চালিয়ে ইজ্জত আলীকে আটক করে। তিনি কালীগঞ্জ থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ সূত্রে আরও জানা যায়, সংশ্লিষ্ট ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা নম্বর-৪১ (জিআর-১২৯) রুজু করা রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ইজ্জত আলী এজাহারভুক্ত আসামি ছিলেন। মামলার তদন্ত ও গোপন তথ্যের ভিত্তিতে তার সঠিক অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের মামলার আসামিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আটককৃত ইজ্জত আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

—জা. অর্থনীতি/এলএটি