Print Date & Time : 07 November 2026 Saturday 05:40 pm

ছাত্রী হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ নারী শিক্ষার্থী গ্রেপ্তার

image

অনলাইন ডেস্ক: কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরিফা (২১) নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার শরিফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলেজ অধ্যক্ষের সহযোগিতায় দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শরিফার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফা পুলিশকে জানিয়েছেন, টেকনাফের হ্নীলা থেকে তার এক আন্টি পার্সেলের মাধ্যমে ইয়াবাগুলো পাঠিয়েছিলেন। পরে তিনি সেগুলো নিজের কাছে রাখেন।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এ ঘটনার সঙ্গে একটি চক্র জড়িত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনায় জড়িত চক্রের সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আরও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

জা.অর্থনীতি/এসআই