সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় একটি পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা এলাকার আবু বক্কর শেখ নামে এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু- সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) ও বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)।
পাবনায় শিশু হত্যা: গ্রেপ্তারকৃত আসামির বাড়িতে ভাঙচুর
নিহতদের প্রতিবেশী ইশরাত আলী জানান, ইকবাল সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ওই সময় ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবু বক্কর শেখের পুকুরের কাছে যায়। একপর্যায়ে তারা ২ জনই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
বিষয়টি প্রথমে এলাকার এক নারীর নজরে আসলে তিনি স্থানীয়দের খবর দেন। পরে তারা পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
—জা. অর্থনীতি/এনজে