Print Date & Time : 08 November 2026 Sunday 01:50 pm

জামালপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন

image

জামালপুর প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)  দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সলই মন্ডল পাড়া গ্রামের আসলাম হোসেন একই গ্রামের তালাকপ্রাপ্ত ওই নারীকে ২০২৩ সালের ২০ জুলাই রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর বাবার বাড়িতে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলায় আসলাম হোসেনকে আসামি করা হয়।

মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে বিচারক মুহাম্মদ আবদুর রহিম মামলার প্রধান আসামি আসলাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও চার লাখ টাকা জরিমানা করেন।

—জা. অর্থনীতি/এলএটি