Print Date & Time : 26 October 2026 Monday 02:47 am

ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের চেষ্টায় ধানমণ্ডির আগুন নিয়ন্ত্রণে

image

নিজস্ব প্রতিবেদক: ফায়ার সার্ভিসের ২ ঘণ্টার চেষ্টায় রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনে।

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

দেড় ঘণ্টা পর মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

—জা. অর্থনীতি/এনজে