Print Date & Time : 08 November 2026 Sunday 01:24 am

র‍্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

image

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ১৪ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ সোহেল রানা (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি অভিযান দল।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী উপজেলার চর রূপপুর এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সোহেল রানা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কৃষ্ণনগর গ্রামের রায়হান জোয়ারদ্দারের ছেলে। তিনি বর্তমানে ঈশ্বরদীর চর রূপপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকারের নেতৃত্বে একটি দল চর রূপপুর এলাকায় সোহেল রানার ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় তার ঘর তল্লাশি করে ১৪ কেজি ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং সোহেল রানাকে আটক করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি