Print Date & Time : 24 October 2026 Saturday 04:35 am

রাষ্ট্রপতি হিসেবে বাবার প্রথম ঠাকুরগাঁও সফর, মেয়ের আবেগঘন বার্তা

image

নিজস্ব প্রতিবেদক: দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা। 

রোববার (৬ সেপ্টেম্বর) ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন তিনি।

পোস্টে ড. শামারুহ মির্জা লেখেন, আজ আব্বু ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁওয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।

আজ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ড. শামারুহ আরও লেখেন, কয়েক দিন আগে এক রিপোর্টার আমাকে জিজ্ঞেস করলেন, হাউ ডু ইউ ফিল, অ্যাজ আ প্রেসিডেন্টস ডটার? আমি বললাম, প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি প্রকাশের পরপরই তা নেটিজেনদের নজর কাড়ে এবং ব্যাপক সাড়া ফেলে। বাবা ও মেয়ের এই অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ নেটিজেনদের মন ছুঁয়ে গেছে।

—জা. অর্থনীতি/এনজে