Print Date & Time : 24 October 2026 Saturday 04:34 am

মেঘবৃষ্টির মধ্যেও রাষ্ট্রপতির বক্তব্যের অপেক্ষায় সাধারণ মানুষ

image

ঠাকুরগাঁও প্রতিনিধি: আকাশজুড়ে কালো মেঘ আর সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবু ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ ছাড়েননি কেউ। রাষ্ট্রপতি হয়ে নিজ জেলায় আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একনজর দেখা এবং তার কথা শোনার অপেক্ষায় সাধারণ মানুষ।

এর আগে দুই দিনের সরকারি সফরে রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫৮ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান রাষ্ট্রপতি।

নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এসে বিকেল সাড়ে ৩টায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনাকে ঘিরে দুপুরের পর থেকেই মাঠে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

এ সময় আকাশে মেঘ জমে ছিল। শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কিন্তু তাতে দমেননি মাঠে অপেক্ষমাণ মানুষ। তাদের অপেক্ষা একটাই—রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শোনা।

রাষ্ট্রপতি হয়ে নিজের শহরে প্রথমবার আসায় তার সংবর্ধনাকে ঘিরে মানুষের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও আবেগ। বিকেল ৫টার দিকে রাষ্ট্রপতির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

—জা. অর্থনীতি/এনজে