Print Date & Time : 08 November 2026 Sunday 05:22 am

৪ বছর পর জাবিতে বিসিএস আড্ডার আয়োজন

image

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৪ বছর পর অনুষ্ঠিত হয়েছে ‘লাইভ এমসিকিউ প্রেজেন্ট বিসিএস আড্ডা সিজন-৭’।

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীদের বিসিএস প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা ও বিসিএস ক্যাডারদের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৩৪তম বিসিএসের মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মাদারীপুর; ২৭তম বিসিএসের আলিজা জামান শুপ্তি, সাধারণ শিক্ষা ক্যাডার; ৩৫তম বিসিএসের আরাফাত মোহাম্মদ নোমান, ঊর্ধ্বতন সহকারী সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ৪৬তম বিসিএসের তাশফিকাল সামি, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি হলেন জাকসুর আহসান লাবিব

বক্তারা নিজেদের বিসিএস প্রস্তুতির অভিজ্ঞতা, প্রস্তুতি নেওয়ার কৌশল, পরীক্ষার বিভিন্ন ধাপ এবং কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। পাশাপাশি বিসিএসসহ বিভিন্ন ক্যারিয়ার লক্ষ্য অর্জনে পরিকল্পিত প্রস্তুতি, ধৈর্য ও আত্মবিশ্বাসের ওপর গুরুত্ব দেন তারা।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক মো. আওলাদ হোসেন, রসায়ন বিভাগ; হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের সহযোগী অধ্যাপক মাহাদি হাসান এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন রনু উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, এত মানুষকে একসঙ্গে নিজেদের স্বপ্নের দিকে এগিয়ে আসতে দেখে খুব ভালো লাগছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন একটি উদ্যোগ গ্রহণের জন্য আমি ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ জানাই।

জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নেতৃত্বে পারভেজ-ইন্দ্রনীল

অনুষ্ঠান শেষে ক্যারিয়ার ক্লাবের সভাপতি এ এস এম মাশরুর রাইয়ান সাকিব বলেন, বিসিএস আড্ডা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা নেওয়ার সুযোগ তৈরি করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে আরও অর্থবহ সুযোগ তৈরিতে ক্যারিয়ার ক্লাব কাজ করে যাবে।

ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দা সামিয়া আশরাফ বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব দিকনির্দেশনা ও আত্মবিশ্বাস অর্জনে সহায়তা করে। শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও অর্থবহ আয়োজন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

—জা.অর্থনীতি/এনজে